সংবাদ শিরোনাম ::
ছয় সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কাহালু সরকারি কলেজ, সরকারি শহীদ স্মৃতি কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ-এ নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি সারদা সুন্দরী কলেজ, সাভার সরকারি কলেজ এবং কুষ্টিয়া সরকারি কলেজ-এ নতুন উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশনা দেওয়া হবে।






















