ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় গাছ খাওয়া কেন্দ্র করে একজন নিহত

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই প্রতিবেশীদের মধ্যে মারামারিতে মাহাবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরের দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন সাহাপুর পুর্বপাড়ার মৃত আজু প্রামাণিকের ছেলে এবং আটক প্রতিবেশী আবুল বাশার মুন্সি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে নিহত মাহাবুলের একটি ছাগল প্রতিবেশী আবুল বাশার মুন্সীর সজনে গাছের পাতা খেয়েছিল। বিষয়টি নিয়ে আজ বেলা ১২টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাহাবুল গুরুতর আহত হোন। এসময় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাহাবুলের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত সন্দেহ আবুল বাশার মুন্সিকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় গাছ খাওয়া কেন্দ্র করে একজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬