ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত

ফরিদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত

সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬