ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিন কার্ডে বড় পরিবর্তন, আবেদন করতে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্তরাষ্ট্র নতুন একটি অভিবাসন নীতি ঘোষণা করেছে, যার ফলে গ্রিন কার্ড পেতে আগ্রহী অধিকাংশ অভিবাসীকে দেশ ছেড়ে বিদেশে অবস্থিত মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে।

শুক্রবার (২২ মে) ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) জানায়, যারা যুক্তরাষ্ট্রে অবস্থান পরিবর্তনের (স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট) আবেদন করতে চান, তাদের “ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া” দেশের বাইরে গিয়ে কনস্যুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।

নতুন এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন কমাতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। এতদিন শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন।

তবে সমালোচকরা বলছেন, দীর্ঘদিনের প্রচলিত এই পদ্ধতি পরিবারগুলোকে আবেদন প্রক্রিয়ার সময় একসঙ্গে থাকতে সহায়তা করত। নতুন নিয়মের কারণে অনেক আবেদনকারী দেশ ছাড়ার পর পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরতে জটিলতা বা অনিশ্চয়তার মুখে পড়তে পারেন।

ইউএসসিআইএস জানিয়েছে, বিদেশে অবস্থান করে আবেদন করলে প্রত্যাখ্যাত ব্যক্তিদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমবে এবং অভিবাসন ব্যবস্থাপনা আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রিন কার্ডে বড় পরিবর্তন, আবেদন করতে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে

সংবাদ প্রকাশের সময় : ১০:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬