ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিজেই ভঙ্গ করেছে।

তিনি বলেন, “রক্ত দিয়ে তারুণ্যের শক্তিরা বিপ্লব করেছে, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা পুরোপুরি বদলে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে।”

শনিবার (২২ মে) বরিশাল নগরীর লাইন রোডের একটি কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী ‘রুকন শিক্ষা শিবির’-এর শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার আরও বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক, সাংবিধানিক কাঠামো যদি সংস্কার করা থাকে, তাহলে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। আইন ও সংবিধানের মাধ্যমে এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ক্ষমতায় থাকা ব্যক্তি জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে।”

অনুষ্ঠানে বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মো. বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল, জামায়াতের ঢাকা মহানগর (দক্ষিণ) সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: গোলাম পরওয়ার

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬