অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগতে পারে: আমীর খসরু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।
শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বৈশ্বিক অর্থনৈতিক সংকট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলা করতে হয়েছে। এর সবচেয়ে বড় চাপ পড়েছে জ্বালানি খাতে। তার ভাষায়, শুধু জ্বালানি খাতেই আগামী অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
মন্ত্রী আরও জানান, বিদ্যুৎ খাতের ব্যয় এবং বিদেশি ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে, যার ফলে সামগ্রিক অর্থনীতি এখনো চাপের মুখে রয়েছে।
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বরাদ্দের একটি বড় অংশ অনিয়ম ও দুর্নীতির কারণে অপচয় হয়েছে। বর্তমান সরকার বরাদ্দ দেওয়ার পাশাপাশি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাবে বলেও তিনি জানান।





















