ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শাহ আলী মাজারে হামলা: জড়িতদের শাস্তির দাবি টিআইবির

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, এই ধরনের হামলা দেশের লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিপন্থী শক্তির উত্থানের ইঙ্গিত দেয় এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এটি সমাজে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রয়াস।

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্য রক্ষায় রাষ্ট্র ও রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

টিআইবি তাদের বিবৃতিতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়ে বলেছে, ধর্মভিত্তিক ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সহাবস্থান বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

সংস্থাটি আরও বলেছে, সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের নিজস্ব ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি পালনের অধিকার রয়েছে এবং তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রসহ সব রাজনৈতিক শক্তির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিরপুরে শাহ আলী মাজারে হামলা: জড়িতদের শাস্তির দাবি টিআইবির

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬