ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারে হামের টিকা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে শিশুমৃত্যুর ঘটনার দায়ীদের শাস্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মৌলভীবাজার শহর শাখা।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ৩টায় শহরের টিসি মার্কেটের নিকটস্থ জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার। এতে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।

সমাবেশে বক্তারা দাবি করেন, চিকিৎসা ব্যবস্থার অবহেলা ও টিকাদান কার্যক্রমে গাফিলতির কারণে দেশে চারশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে। তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান এবং কার্যকর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা বেড়েছে এবং টিকা সংগ্রহ ও ব্যবস্থাপনায় গাফিলতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। একই সঙ্গে তারা সরকারের নীতি ও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি নিয়েও সমালোচনা করেন।

সমাবেশে বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। পাশাপাশি দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য রক্ষায় স্বার্থভিত্তিক নীতি গ্রহণের আহ্বান জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশুমৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় না আনা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬