ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া নগদ অর্থ ও মোবাইলসহ দুই চোরকে ফেনী থেকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। গ্রেফতারকৃতরা হলো চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার রায়চাঁদ গ্রামের মৃত নূর হোসেন হাওলাদারের ছেলে মো. সবুজ (৩০) ও একই এলাকার খাগড়িয়া ফৌজদারগোনা গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে মো. ইউসুফ (৬৫)।

মঙ্গলবার (১২ মে) তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এমএন ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২১ এপ্রিল জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী গরুর হাট থেকে জুয়েল বণিক নামে এক ব্যক্তির ব্যাগে রাখা নগদ ১০ লাখ টাকা, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের ৫০ পাতার চেক বই চুরি হয়।

এ ঘটনায় থানায় মামলা হলে নাচোল থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে দুইজনকে ফেনী থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৭৪ হাজার টাকা, চুরির টাকায় ক্রয়কৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা, অটোরিকশার ৪টি ব্যাটারি, চুরি যাওয়া ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ইউসিবি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের চেক বই উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬