ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঘোড়াঘাটে গাড়ির ধাক্কায় বাবুর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে এক সড়ক দুর্ঘটনা এক জন নিহত। অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় বাবু (২০) নামের এক যুবকের মুত্যু হয়েছে।

বুধবার (৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায়, খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের নির্জন সড়কে হঠাৎই অজ্ঞাত একটি যানবাহন বাবুকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং তার পায়ের হাড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই এক অজ্ঞাতনামা ভ্যানচালক মানবিকতার পরিচয় দিয়ে গুরুতর আহত বাবুকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে এবং ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে গাড়ির ধাক্কায় বাবুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬