ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

রায়পুরে কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ৬ মে (বুধবার) দুপুরে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরনে কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচকরা জানান, বায়ো পেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: সাইফুল ইসলাম ( এসএপিপিও), এছাড়াও ,ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর রিজিওনাল সেলস ম্যানেজার মো: মনিরুজ্জামান খান, চাঁদপুর টেরিটোরি সেলস অফিসার মো: আলমগীর হুসাইন এবং রায়পুর উপজেলার ডিলার মো: মনির আহম্মেদ।

দিনব্যাপী এই কর্মশালায় রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫২ জন মডেল কৃষক ও রিটেইলারা উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ পক্ষ থেকে ৪০ জন মডেল কৃষককে আমন মৌসুমের হাইব্রিড ধান ( ব্র্যাক ধান ১০) বিনামূল্যে বিতরন করা হয়।

অংশগ্রহণকারীগণ বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন ও ইউনিয়ন পর্যায়ে এর উপকারিতা সম্পর্কে গ্রামের চাষীরা সচেতন হবেন এবং ভবিষ্যতে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা”নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রায়পুরে কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬