ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মুখ্যমন্ত্রিত্বে এগিয়ে শুভেন্দু অধিকারী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য সরকার গঠনের প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এরও তার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে।

নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রেই জয় পাওয়ায় রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে রয়েছেন শুভেন্দু। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিই এখন এগিয়ে।

এদিকে, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন চূড়ান্ত করতে কলকাতা সফরে আসছেন অমিত শাহ। দলের পক্ষ থেকে তাকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন মোহনচরণ মাঝি। পরিষদীয় দলনেতা নির্বাচনই মূলত নির্ধারণ করবে কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

তবে আলোচনায় আরও কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য। যদিও দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত চমকও থাকতে পারে।

সূত্র বলছে, আগামী ৯ মে, যা রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মদিন (২৫ বৈশাখ), সেদিনই নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। শপথের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাজভবনের পাশাপাশি ব্রিগেড ময়দান, শহিদ মিনার ময়দান বা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের নাম আলোচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সব দিক থেকেই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুখ্যমন্ত্রিত্বে এগিয়ে শুভেন্দু অধিকারী

সংবাদ প্রকাশের সময় : ০২:৪০:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬