সংবাদ শিরোনাম ::
গোমস্তাপুরে সেচ প্রকল্পের চোরাই তামার তারসহ দুই যুবক গ্রেপ্তা’র
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন সেচ প্রকল্পের ঘর থেকে চুরি হওয়া ১৯ কেজি তামার তারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যার পর নয়াদিয়াড়ী গ্রামের পল্টন মোটর ঘর থেকে ওই তামার তার চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গোমস্তাপুর থানায় মামলা করা হয় (মামলা নং-০৬, তারিখ: ০৫/০৫/২০২৬, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০)।
পরে তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ মোঃ এমারুল ইসলাম (২৩) ও মোহাম্মদ জাহিদুল ইসলাম (২৪)-কে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ১৯ কেজি তামার তার উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।






















