সংবাদ শিরোনাম ::
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান তুহিন
রাজশাহী ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে মো: হাসান জাফির তুহিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা অনুযায়ী তাকে সচিব পদমর্যাদায় এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে তাকে সব ধরনের পেশা, ব্যবসা ও অন্যান্য কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। তার নিয়োগের শর্তাবলি পৃথক চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও জানানো হয়েছে।






















