ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

অধ্যক্ষ ইউনুস আহমদ

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবন হবে আরও দুর্বিষহ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের জীবনযাত্রার ব্যয় ইতোমধ্যেই অসহনীয় হয়ে উঠেছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, দ্রব্যমূল্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় ব্যয় বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের আয় সেই হারে বাড়েনি। এমন অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানো হলে জনজীবন আরও কঠিন হয়ে পড়বে।

বিদ্যুৎ খাতে নীতিগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, অপচয় ও ভুল নীতির কারণে এ খাতে ব্যয় বেড়েছে, যার দায় জনগণের ওপর চাপানো ঠিক হবে না। বরং বিদ্যুৎ খাতে সংস্কার, সুশাসন নিশ্চিত করা এবং অপচয় কমানোর ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় সরকারের রাজস্ব আয় বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য নেতারা।

নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অধ্যক্ষ ইউনুস আহমদ

বিদ্যুতের দাম বাড়ালে জনজীবন হবে আরও দুর্বিষহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬