ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

বিএনপিতে ফিরতে চান বিদ্রোহীরা, ক্ষমার প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির বহিষ্কৃত নেতারা আবারও দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের দাবি, স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের চাপেই তারা নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন। এখনো দলের আদর্শে আস্থাশীল থেকে বিএনপিকেই নিজেদের শেষ ঠিকানা হিসেবে দেখছেন তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর জন্য ১৪টি আসন ছেড়ে দেয় বিএনপি। এসব আসনের কয়েকটিতে দলের শক্তিশালী সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। এতে বিরোধী জোট ও বিদ্রোহী প্রার্থীদের কাছে অন্তত ৯টি আসন হাতছাড়া হয়।

পটুয়াখালী-৩ আসনে জোটের প্রার্থী ছিলেন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন বিএনপি নেতা হাসান মামুন। দলীয় নির্দেশনা অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলকেই নিজের শেষ আশ্রয় মনে করেন।

একইভাবে ঢাকার সাবেক বিএনপি নেতা সাইফুল আলম নীরব ও ঝিনাইদহের সাইফুল ইসলাম ফিরোজও দলে ফেরার আশায় আছেন। তারা মনে করেন, দলের তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে এবং তাদের অবদান বিবেচনায় নিয়ে পুনরায় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিদ্রোহী নেতাদের ভাষ্য, তারা আদর্শগতভাবে এখনও বিএনপির সঙ্গেই আছেন। শুধু নিজেরাই নয়, বহিষ্কৃত অন্যান্য নেতাকর্মীদেরও দলে ফেরানোর আহ্বান জানিয়েছেন তারা। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন এসব নেতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপিতে ফিরতে চান বিদ্রোহীরা, ক্ষমার প্রত্যাশা

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬