বাংলাদেশ ব্যাংকে পরিচালক পদে পদোন্নতি নজরুল ইসলামের
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলামকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-১ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
পদোন্নতির আগে তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রামস বিভাগে কর্মরত ছিলেন। আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি স্বপদেই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নজরুল ইসলাম ২০২১ সালের অক্টোবর থেকে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম”-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই কর্মসূচি অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিলস ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিটের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা দেশে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে।
বাংলাদেশ ব্যাংকে কর্মজীবনে তিনি ক্রেডিট গ্যারান্টি বিভাগ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন্সপেকশন বিভাগ এবং ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া জার্মানি থেকে রিস্ক ম্যানেজমেন্টে সনদপ্রাপ্ত (CERM) প্রশিক্ষণ গ্রহণ করেন।
তার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়।



























