ঢাকা ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) সংস্থাটি এ ঘোষণা দেয়, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকায় রাখা হয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বাড়ানো হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে বর্তমান ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।

অন্যদিকে, অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। নতুন করে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে অটোগ্যাসের দামও দুই দফায় সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল আরও বৃদ্ধি পেয়ে তা দাঁড়ায় ৮৯ টাকা ৫০ পয়সায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬