ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে নদী অববাহিকায় বসবাসকারী ও নৌপথে চলাচলরতদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে দেওয়া আরেক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, ৩০ এপ্রিল দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে বলে জানা গেছে।

এদিকে, শুক্রবার (১ মে) ভোর থেকেই প্রায় দুই ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের পাশের রাস্তা, জিগাতলা, পশ্চিম তেজতুরীবাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, হাতিরঝিলে সড়কের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকা। আজ ছুটির দিন ও মে দিবস হওয়ায় রাস্তায় যানবাহনের সংখ্যা কম। এ ছাড়া মানুষজনও রাস্তায় তেমন বের হয়নি। ফলে ভোগান্তি কিছুটা কম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬