ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

অন্তর্বর্তী সরকারের ১৬টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ আইন আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে, ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উপস্থাপন করা হচ্ছে।

বাকি ২০টির মধ্যে চারটি বাতিল বা রহিত করা হয়েছে, আর ১৬টি অধ্যাদেশ এখনই সংসদে পাশের জন্য বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না।

নিয়ম অনুযায়ী ১০ এপ্রিলের মধ্যে পাশ না হলে এই ১৬টি অধ্যাদেশের কার্যকারিতা হারাবে। এই অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), গুম প্রতিরোধ ও গণভোট সম্পর্কিত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

অন্যদিকে বাতিল বা রহিত চারটি অধ্যাদেশে রয়েছে:

*জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ: স্পিকারের অনুপস্থিতিতে আইন উপদেষ্টাকে দায়িত্ব প্রদানের জন্য জারি করা হয়েছিল।

*সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ: আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগের জন্য ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠনের বিধান ছিল।

*সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সংশোধন: বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সচিবালয় প্রতিষ্ঠা।

*রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ: রাজস্ব নীতি প্রণয়ন ও আহরণ কার্যক্রম পৃথক বিভাগে পরিচালনার বিধান।

এর বাইরে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার সংরক্ষণ, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ, তথ্য অধিকার ও মাইক্রোফাইন্যান্স ব্যাংক প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশও জারি হয়েছিল।

বাতিল বা রহিত অধ্যাদেশ ও কার্যকারিতা হারানো অধ্যাদেশগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে সমালোচনা ও আলোচনা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম দিনই বিএনপি নেতা জয়নুল আবেদীনকে সভাপতি করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের ১৬টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬