গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করা হবে
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
শিগগিরই এসি বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার তালিকা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি গণপরিবহনের ভাড়া যাত্রীদের জানাতে বাসের ভেতরে ডিজিটাল ডিসপ্লে চালুর পরিকল্পনাও রয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন করা হয়, যারা নিজ নিজ এলাকার যানবাহনের সংখ্যা ও রুট পারমিট নির্ধারণ করে।
তিনি আরও জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী গেজেট প্রকাশের মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং পরিবহন মালিকদের বাসের ভেতরে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশনা দেয়।
বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা কার্যকর রয়েছে বলেও জানান মন্ত্রী।





















