ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ বিভাগের চার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টার্সে একই পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এসব বদলি কার্যকর করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ২৩ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

এছাড়া পূর্বে জারি করা দুটি বদলির আদেশও এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার রদবদল

সংবাদ প্রকাশের সময় : ০২:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬