সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
লালমনিরহাটের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন রুমী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
অ্যাডভোকেট সফুরা বেগম রুমী লালমনিরহাটের রাজনীতিতে পরিচিত মুখ। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
লালমনিরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।






















