ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

জয়পুরহাট

হামের উপসর্গে ১৫ শিশু হাসপাতালে, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের উপসর্গ নিয়ে জয়পুরহাটের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ভর্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২-৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ১৫ শিশু চিকিৎসাধীন রয়েছে।

সংক্রমণ ঠেকাতে হাসপাতালের তৃতীয় তলায় বিশেষ আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে আক্রান্ত শিশুদের পৃথকভাবে রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ প্রথম হামের উপসর্গ নিয়ে এক শিশুকে ভর্তি করা হয়। এরপর সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত একই ধরনের উপসর্গ নিয়ে মোট ১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে ভর্তি হওয়া শিশুদের প্রকৃতপক্ষে হাম হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বর্তমানে ১৫ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের আইসোলেশন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সবাই এখন সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে শিশুরা হাম রোগে আক্রান্ত কিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট

হামের উপসর্গে ১৫ শিশু হাসপাতালে, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

সংবাদ প্রকাশের সময় : ০১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬