ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

তীব্র তাপদাহের আভাস, পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি এপ্রিল মাসে বঙ্গোপসাগরে এক ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া মাসজুড়ে কয়েক দফা তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের তাপমাত্রা সাধারণত স্বাভাবিক থাকতে পারে, তবে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছাতে পারে।

এপ্রিলে ৫-৭ দিন হালকা বা মাঝারি ধরনের শিলাবৃষ্টি হতে পারে এবং অন্তত ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশজুড়ে ২-৪টি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং ১-২টি তীব্র তাপপ্রবাহও হতে পারে।

এ মাসে প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। দৈনিক গড় বাষ্পীভবন ৩.০-৫.০ মি.মি. এবং গড় সূর্যকিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তীব্র তাপদাহের আভাস, পারদ ছুঁতে পারে ৪২ ডিগ্রি

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬