ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় জলদস্যু প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর সভা

বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজন করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী (পুলিশ, র‍্যাব, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী) সহকারে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় এই সভা হয়।

সভার মূল লক্ষ্য ছিল বলেশ্বর নদীর মোহনা এবং বঙ্গোপসাগরে জলদস্যুদের ডাকাতি, চাঁদাবাজি, জেলেদের অপহরণ ও মুক্তিপণ দাবীসহ অপরাধ প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম নিয়ে সমন্বয় করা।

সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বরগুনা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী সহ বরগুনা জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

সভায় জলদস্যু প্রতিরোধ, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় জলদস্যু প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনীর সভা

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬