ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) যারা টিকিট সংগ্রহ করছেন, তারা ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রির সময়সূচি নিম্নরূপ—
১৪ মার্চের টিকিট: ৪ মার্চ
১৫ মার্চের টিকিট: ৫ মার্চ
১৬ মার্চের টিকিট: ৬ মার্চ
১৭ মার্চের টিকিট: ৭ মার্চ
১৮ মার্চের টিকিট: ৮ মার্চ
১৯ মার্চের টিকিট: ৯ মার্চ
শতভাগ অনলাইনে বিক্রি
ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হচ্ছে।
যাত্রীরা রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। আগে যারা নিবন্ধন করেছেন, তারা লগইন করেই টিকিট কিনতে পারবেন।
ঈদকে সামনে রেখে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






















