ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতিতে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়, যা জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে শক্তি জোগায়।

সোমবার (২ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরূপায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী রমজান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ-বিদেশের মানুষের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার আমীর মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি গঙ্গা মানিক। এছাড়া এবি পার্টি, রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাম্প্রদায়িক সম্প্রীতিতে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬