অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
জামালপুরের দেওয়ানগঞ্জ অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ ১১দিন পর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
শুক্রবার (২০ফেব্রুয়ারী) বিকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডলপাড়া বাজার খানপেড়া এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় মৃত দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী সানন্দবাড়ি মোল্লারচর এলাকার আমিনুল ইসলাম খোকা (৭০) গাইবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন তার স্ত্রীকে দেখতে নৌকা যোগে সানন্দবাড়ি মোল্লার চর থেকে বালাসীঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যমুনা নদীর মাঝখানে সে মাথা ঘুরে পড়ে যায়, পরবর্তীতে তাকে নদী থেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয় নৌকার যাত্রীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ২০ ফেব্রুয়ারী বিকালে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যার দিকে খান পাড়া থেকে লাশ নিয়ে স্বজনরা সানন্দবাড়ীর দিকে রওনা দেয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান,বাহাদুরাবাদ নৌথানা পুলিশ এই বিষয়টি তদারকি করছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


























