রণধীর জয়সওয়াল
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
জয়সওয়াল উল্লেখ করেন, “বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এরপর ১৭ ফেব্রুয়ারি লোকসভার স্পিকার ওম বিড়লা বাংলাদেশের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে মোদির চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন।”
তিনি জানান, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ভারতের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশা করা হচ্ছে।
জয়সওয়াল বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে।”
এছাড়া ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। পাশাপাশি ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের নজর রয়েছে এবং সেখানে অবস্থানরত ভারতের নাগরিকদের জন্য প্রয়োজনীয় পরামর্শ জারি করা হয়েছে।





















