ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে নতুন দায়িত্বশীলদের নির্বাচন ও শপথ অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা ভার্চুয়ালি যুক্ত হন।

শীর্ষ নেতৃত্ব

নতুন কমিটিতে চারজন নায়েবে আমির মনোনীত হয়েছেন। তারা হলেন— এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতজন: মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

নির্বাহী পরিষদ ও অন্যান্য কাঠামো

২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের পাশাপাশি সাংগঠনিক ও রাজনৈতিকভাবে সক্রিয় নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি, মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), মাওলানা এ. টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দীন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও ড. মোহাম্মাদ রেজাউল করিম।

এ ছাড়া ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যেখানে নারী সদস্য রয়েছেন ২১ জন। জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নির্বাচিত হয়েছেন ৫৯ জন, যার মধ্যে ১৭ জন নারী।

দলের অভ্যন্তরীণ নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এটিএম মা’ছুমকে। অন্যান্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

আঞ্চলিক দায়িত্ব বণ্টন

সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

বগুড়া: এটিএম আজহারুল ইসলাম

রাজশাহী: রফিকুল ইসলাম খান

ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার

ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন

ঢাকা দক্ষিণ: আবদুর রব

সিলেট: এহসানুল মাহবুব জুবায়ের

চট্টগ্রাম: মুহাম্মাদ শাহজাহান

এ ছাড়া অন্যান্য অঞ্চলেও দায়িত্ব বণ্টন করা হয়েছে।

দলের অভ্যন্তরীণ কাঠামো পুনর্গঠনের মাধ্যমে আগামী জাতীয় রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্য নিয়েছে জামায়াতে ইসলামী। বিশেষ করে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বয় জোরদার এবং নারী অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি নতুন কমিটিতে গুরুত্ব পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬