ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

বঙ্গবন্ধুর ছবি রেখে আ’ লীগের ধানমণ্ডি কার্যালয়ের সামনে স্লোগান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দেড় বছর পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে যুব মহিলা লীগের নিষিদ্ধ কিছু নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে স্লোগান দেন। উপস্থিত ছিলেন সংগঠনের ১০-১২ জন নেত্রী। তারা কয়েক মিনিট সেখানে অবস্থান করার পর চলে যান।

ভবনটি ২০০২ সাল থেকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তিন তলা ভবনে সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য কক্ষ, সাধারণ ও দপ্তর সম্পাদকদের কক্ষ এবং দলের মুখপত্র উত্তরণ এর অফিসসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম চলত।

২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর ভবনটি দলের নামে কেনা হয়। ২০১৪ সালে পাশের দুই চার তলা ভবনও কিনে কার্যালয় সম্প্রসারণ করা হয়। এ দুটি ভবন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে কেনা হলেও, কেন্দ্রীয় কমিটির নেতারা ও বিভিন্ন প্রকাশনার স্টল এখানে থাকতেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই সময় উত্তেজিত জনতা গণভবন ও ধানমণ্ডির ভবনগুলোতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরবর্তী ছয় মাস ধরে কিছু নেশাগ্রস্ত যুবক ভবনে আশ্রয় নেন, আবার স্থানীয় কিছু লোক পাহারা দিতেও দেখা যায়।

গত বছর মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়। সেই নিষেধাজ্ঞা অমান্য করে শুক্রবার সকালে যুব মহিলা লীগের নেত্রীরা বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে কার্যালয় সামনে স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ছবি রেখে আ’ লীগের ধানমণ্ডি কার্যালয়ের সামনে স্লোগান

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬