ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে তেলবাহী লরি চাপায় এক সার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে তার দুই ছেলে গুরুত্বর আহত হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা হলো হলেন, তার ছেলে শাকিল (২১) মো.একা (১৯)।

স্থানীয়রা জানায়, বেলা ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে লরিটি সোনাপুর টু কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তার দুই ছেলেকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একই সাথে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের দু ছেলে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ২

সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬