ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

বাউফলে এমপি মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

Photo 20.02.26 1

“ক্লিন বাউফল-গ্রিন বাউফল” স্লোগানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এমপি মাসুদ নিজেই ঝাড়ু হাতে অংশ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিষ্কার করেন। তার সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও যুক্ত হন।

সাংবাদিকদের সঙ্গে আলাপে এমপি মাসুদ বলেন, তিনি কেবল জনপ্রতিনিধি নন, জনগণের সেবক হিসেবেও দায়িত্বশীল। বাউফলকে আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন। তিনি বলেন, “‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ আমার নির্বাচনী ইশতেহারের অংশ। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত। পুরো উপজেলাকে ক্লিন ও গ্রিন উপজেলায় রূপান্তর করা হবে। নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তোলার জন্য যা যা করণীয়, সব করা হবে।”

এভাবে স্থানীয় জনগণের সঙ্গে মেলবন্ধন রেখে এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে এমপি মাসুদ পরিচ্ছন্নতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে এমপি মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬