ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন ছাড়া বর্তমান সংসদের কোনো মূল্য নেই।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির অভিযোগ রয়েছে। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়ে সামনে এগিয়েছেন।

তিনি আরও দাবি করেন, শপথগ্রহণ ও মন্ত্রিসভার শপথের দিনই সংস্কার প্রত্যাশী জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে অগ্রগতি নেই বলে মন্তব্য করেন তিনি।

নবনির্বাচিত এ সংসদ সদস্যের ভাষ্য, সংস্কারের প্রশ্নে গণরায় উপেক্ষা করা হয়েছে, যা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার শামিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের মূল্য নেই

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬