ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নতুন গতি, প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি তারেক রহমানের সফল মেয়াদ কামনা করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের আশা প্রকাশ করেন।

বার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল ও ফলপ্রসূ মেয়াদ কামনা করছি।”

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, অংশীদারিত্ব এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে। শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধির জন্য এই সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

দুদেশের অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে, যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য সুফল বয়ে আনবে।

পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রয়োজনীয় প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশ আধুনিক ও উন্নতমানের মার্কিন সামরিক সরঞ্জাম পেতে সক্ষম হবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে ট্রাম্প বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি আগ্রহী। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আস্থা প্রকাশ করে দুই দেশের যৌথ সমৃদ্ধি ও নিরাপত্তার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নতুন গতি, প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬