ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অনুমোদন পেলেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে হোয়াইট হাউসকে জানিয়েছে যে তারা সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত রয়েছে এবং নির্দেশনার অপেক্ষায় আছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ সপ্তাহেই কোনো সিদ্ধান্ত আসতে পারে, যদিও বিষয়টি এখনো অনিশ্চিত।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুদ্ধবিমান, রণতরী এবং সামরিক সরঞ্জাম মোতায়েন জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এফ-১৬, এফ-২২ ও এফ-৩৫সহ আধুনিক যুদ্ধবিমান অঞ্চলটিতে পাঠানো হয়েছে। পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্য আটলান্টিক অতিক্রম করে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এর সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মাহান, ইউএসএস বেইনব্রিজ ও ইউএসএস উইনস্টন চার্চিল। এছাড়া ইউএসএস আব্রাহাম লিঙ্কনও সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থান করছে।

এ পরিস্থিতির মধ্যে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। ট্রাম্প প্রশাসন আগেই সতর্ক করে জানিয়েছিল, আলোচনায় সমঝোতা না হলে সামরিক বিকল্প বিবেচনায় নেওয়া হতে পারে।

সামগ্রিক পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয় কি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধের ইঙ্গিত? মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬