ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

রমজানের শুরুতেই আগুনছোঁয়া ব্রয়লার মুরগি, ২০০ টাকার নিচে নেই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রমজান শুরু হতে না হতেই ঢাকার বাজারে ব্রয়লার মুরগির দামে হঠাৎ উল্লম্ফন দেখা গেছে। কেজিতে প্রায় ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে বর্তমানে ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়, যা নির্বাচনের আগে ছিল ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। এ দামে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তের ক্রেতারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুরগির দোকানে সারাদিন ক্রেতাদের ভিড় থাকলেও বেশি দামের কারণে অনেকেই কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। বিশেষ করে দেড় কেজির কম ওজনের মুরগি বাজারে তুলনামূলক কম পাওয়া যাচ্ছে। বর্তমান দরে দেড় কেজির একটি মুরগির দাম পড়ছে প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকা, যা অনেক পরিবারের নাগালের বাইরে।

বিক্রেতারা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়াই দামের প্রধান কারণ। পোলট্রি ব্যবসায়ী ফারুক জানান, শীতের সময় খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কমেছে। একই সঙ্গে এক দিনের বাচ্চা বেশি দামে কিনতে হওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। রমজানের মাঝামাঝি সময়ে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাজার সূত্রে জানা গেছে, গত সপ্তাহেও ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে সোনালি মুরগির দামও বেড়ে কেজি প্রতি ৩৩০ টাকায় দাঁড়িয়েছে।

খামারিরা জানান, গত ডিসেম্বরেও ব্রয়লারের এক দিনের বাচ্চা ২২ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও জানুয়ারিতে তা বেড়ে ৩০ থেকে ৪০ টাকায় ওঠে। দুই সপ্তাহ আগে বাচ্চার দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ৮৫ টাকায়।

রাজধানীর কাওরান বাজারে মুরগি কিনতে আসা গৃহবধূ তামান্না বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করে ২০০ টাকা কেজি দরে দুইটি মুরগি কিনতে হয়েছে। তার ভাষায়, “মধ্যবিত্তদের জন্য ব্রয়লারই ভরসা। সেটার দামও এখন নাগালের বাইরে চলে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রমজানের শুরুতেই আগুনছোঁয়া ব্রয়লার মুরগি, ২০০ টাকার নিচে নেই

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬