বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়ও
স্কুল বন্ধ, রমজানের ছুটি বৃহস্পতিবার শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান ছুটি শুরু হবে। ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে ছুটি থাকবে পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ)-এর কারণে। এর ফলে মোট ৩৬ দিন স্কুল বন্ধ থাকবে।
এছাড়া জানা গেছে, দীর্ঘ আলোচনার পর শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকায় সংশোধন এনেছে এবং রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি শুনানিতে হাইকোর্ট পুরো রমজান মাসে সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। পরে আপিল বিভাগের চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করে।
এদিকে, রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে ছুটির সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংশোধিত তালিকা প্রকাশ করে। এ তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
সংশোধিত তালিকা দেখুন এখানে
শিক্ষক-শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে রমজানে নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির তালিকা সংশোধন করে তা প্রকাশ করা হয়েছে। এই ছুটিও চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
এদিকে, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।




















