ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

জোর করে দেহব্যবসায় বাধ্য,‘খদ্দের’ খুঁজে আনতেন স্বামী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ছবি এআই দ্বারা নির্মিত

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিলাসী জীবনযাপনের অর্থ জোগাতে স্ত্রীকে জোরপূর্বক দেহব্যবসায় নামানোর অভিযোগে সুইডেনে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে গত বছরের অক্টোবরে উত্তর সুইডেন থেকে তাকে আটক করা হয়।

পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজের স্ত্রীকে বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন সম্পর্কে বাধ্য করতেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতেন। ওই অর্থেই তিনি ব্যক্তিগত বিলাসিতা চালাতেন বলে অভিযোগ।

ভুক্তভোগী নারীর দাবি, তাকে অন্তত ১২০ জনের বেশি ব্যক্তির সঙ্গে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে। কোনো ধরনের আপত্তি করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এমনকি ঘটনাগুলোর আগে তাকে জোর করে মাদক সেবন করানো হতো বলেও অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার পর অবশেষে পুলিশের শরণাপন্ন হন ওই নারী। পরে তদন্তের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

সুইডেনের আইনে যৌন শোষণ ও জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা গুরুতর অপরাধ। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীকে সুরক্ষার আওতায় রাখা হয় এবং অপরাধ প্রমাণিত হলে ২ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এ ঘটনায় ওই নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী কয়েকজন ব্যক্তিকেও শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জোর করে দেহব্যবসায় বাধ্য,‘খদ্দের’ খুঁজে আনতেন স্বামী

সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬