সংবাদ শিরোনাম ::
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর ১১-দলীয় জোটের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি শিগগিরই জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জানা গেছে, বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বিরোধীদলীয় হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে।





















