ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যারা

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি শীর্ষ নেতৃত্বের হাতে নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তুলে দিচ্ছে। এদের মধ্যে রয়েছে অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের সঙ্গে যুক্ত আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা।

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তিনি চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন আমীর খসরু ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং ২০০৪ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ড. খলিলুর রহমান। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে ২০২৪ সাল থেকে দায়িত্ব পালন করছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যারা

সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬