ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলে নবনির্বাচিত এমপিরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ করেছেন। নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমে বিএনপির এমপিরা শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর এমপিরা শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংসদ সচিব কানিজ মওলা।

সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ শপথ কক্ষে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিরা শপথ নেন, এরপর ক্রমানুসারে অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন।

এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। অনুষ্ঠান চলাকালীন খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

অন্যদিকে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন জিতেছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে। এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩.০৫ শতাংশ ভোট পেয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল এখনও ঘোষণা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শপথ নিলে নবনির্বাচিত এমপিরা

সংবাদ প্রকাশের সময় : ১১:১৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬