মন্ত্রিপরিষদের সম্ভাব্য চূড়ান্ত তালিকা, নতুন সরকারের শপথ মঙ্গলবার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এদিন তিনটি আলাদা শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুটি সংসদ সদস্যদের এবং একটি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের।
প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা করে দ্বিতীয় দফায় শপথ নেবেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত। বাংলা টাইমসের হাতে এসেছে সম্ভাব্য মন্ত্রিপরিষদের একটি তালিকা:
প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী – তারেক রহমান। সংসদের স্পিকার – অ্যাডভোকেট জয়নুল আবেদীন অথবা নিতাই রায় চৌধুরী। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী – মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী – সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী – শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, পররাষ্ট্রমন্ত্রী – আমীর খসরু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী – ড. হুমায়ুন কবীর, অর্থমন্ত্রী – ড. রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী – আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী – সায়েদ আল নোমান।
এছাড়া পরিকল্পনা মন্ত্রী – ড. আব্দুল মঈন খান, বাণিজ্যমন্ত্রী – আব্দুল মুখতাদীর, শিল্পমন্ত্রী – আব্দুল আউয়াল মিন্টু, নৌ-পরিবহন মন্ত্রী – মেজর হাফিজ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী – নজরুল ইসলাম খান।
পানিসম্পদ মন্ত্রী – আসাদুল্লাহ হাবিব দুলু, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী – ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী – আমানউল্লাহ আমান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী – জোনায়েদ সাকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী – ডা. এ. জেড. এম. জাহিদ।
যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্বে – আলী আজগর লবি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী – অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ধর্মবিষয়ক মন্ত্রী – শামীম কায়সার লিংকন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী – আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী – ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষিমন্ত্রী – শামসুজ্জামান দুদু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী – মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী – নুরুল হক নুর।
রেলপথ মন্ত্রী – গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রী – ড. ইসমাইল জবিউল্লাহ, সমাজকল্যাণ মন্ত্রী – রুহুল কবির রিজভী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী – দীপেন দেওয়ান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশি-বিদেশি অতিথি আমন্ত্রণিত।
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসা, এবং যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা।
নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ শপথের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন।






















