ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

নির্বাচনে হার, ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের তেলেঙ্গানায় পৌর নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাওয়ার অভিযোগ উঠেছে বিজেপির এক প্রার্থীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

জানা গেছে, মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশনে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাদি তিরুপতি। নির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থীর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হন।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগে ভোট কেনার উদ্দেশ্যে কিছু ভোটারকে অর্থ দেওয়া হয়েছিল। ফল প্রকাশের পর প্রার্থীর স্ত্রী রূপা খাতা-কলম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেই টাকা ফেরত চাইতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি ভোটারদের কাছে ঈশ্বরের নামে শপথ করতে বলছেন—তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করছেন, তাদের কাছ থেকে জনপ্রতি প্রায় তিন হাজার রুপি ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচন বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি। ঘটনাটি তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, ভারতে নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি চালালেও অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ প্রায়ই আলোচনায় উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে হার, ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬