সংবাদ শিরোনাম ::
দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্ন যাচ্ছেন। বিষয়টি তিনি বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর দেশত্যাগের সঠিক সময়—আজই বা রাতেই—এ নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। এক সূত্র জানাচ্ছে, সম্ভাব্যভাবে আজ (সোমবার) রাতেই তিনি দেশ ছাড়বেন।
আমিনুল ইসলাম বুলবুল বার্তায় পরিচালকদের নির্দেশ দিয়েছেন, কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যেতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।
প্রেসিডেন্ট বার্তায় রমজানের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ইনশাল্লাহ, আমি শিগগিরই ফিরবো।”





















