পদত্যাগ করছেন আইজিপি বাহারুল আলম!
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের আগে সকালে পুলিশ সদর দপ্তরে নিয়মিত বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
দুপুরে চূড়ান্তভাবে পদত্যাগপত্র জমা দেওয়ায় পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বিস্ময় দেখা দিয়েছে। এই খবর বাহিনীর অন্যান্য সদস্যের মধ্যেও ছড়িয়ে পড়ে।
বাহারুল আলম ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রদবদলের ধারাবাহিকতায় ২১ নভেম্বর চুক্তিভিত্তিকভাবে আইজিপি হিসেবে নিয়োগ পান। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করেছিলেন। চলতি বছরের ২১ নভেম্বর তাঁর দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তিনি পূর্বেই পদত্যাগ করেছেন।























