ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণমিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে পৃথক নির্বাচনী গণমিছিলে এসে আব্দুস সহীদ (৬০) ও ওবায়দুল হক (৪৫) নামে দুই ব্যক্তি মারা গেছেন। এরমধ্যে সহিদ জামায়াতে কর্মী ও ওবায়দুল বিএনপি কর্মী বলে জানা গেছে।

আব্দুস সহীদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তারা দুইজন মারা যান বলে জানিয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল হয়। মিছিলে আসার পথে সহীদ অসুস্থ হয়ে পড়েন। পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিন সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। পরে ওবায়দুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন।জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ বলেন, জামায়াতের গণ মিছিলে আসার পথে আমাদের কর্মী সহীদ অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ্য হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণমিছিলে গিয়ে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬