ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতায় এলে কর্মজীবী নারীদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গুলশান-বনানী-বাড়িধারা এলাকার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডা. জোবাইদা রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য একটি ‘নারী সাপোর্ট সেল’ গঠন করা হবে, যেখানে আর্থিকসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় নিরাপদ প্রসবের ব্যবস্থা জোরদার করা হবে এবং মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

নারী শিক্ষা নিশ্চিত ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাতৃত্ব সুরক্ষায় ছয় মাসের বেতনসহ ছুটি দেবে বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬