ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রেসক্লাব মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শুরু হয়ে সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে কুসুমবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল-পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী এম. আব্দুল মান্নান। তিনি ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং আগামীর ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

মৌলভীবাজার শহর শাখা শিবির সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদের সঞ্চালনায় মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখা সভাপতি তারেক আজিজ।

তারেক আজিজ বলেন, আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমরা প্রিয় মৌলভীবাজারের ছাত্রসমাজ ও দেশবাসীকে সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন ভাইয়ের হাত ধরে এই কাফেলার যাত্রা শুরু হয়েছিল। আজ হাটি হাটি পা পা করে ছাত্রশিবির এদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

এই পথচলায় আমাদের মীর কাসেম আলীসহ ২৩৪ জন ভাইকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। অসংখ্য ভাই আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তবু ছাত্রশিবির আদর্শ থেকে একচুলও বিচ্যুত হয়নি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ছাত্রশিবিরের পাশাপাশি সাধারণ ছাত্রসমাজকেও অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রশিবির এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি মা-বোনের আস্থার নাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে ছাত্রশিবিরের সাথে যুক্ত শুভাকাঙ্ক্ষী ও ছাত্রসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬